ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দ্রীয় নির্দেশনা লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ দুই প্রার্থীকে সমর্থন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ২:৫৫

কেন্দ্রীয় নির্দেশনা লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া দুই নেতাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। নির্দেশনা অনুসারে দলীয় নেতা-কর্মীরাও সেভাবে কাজ করছেন। এ ছাড়া কসবা উপজেলায় আইনমন্ত্রীর ফুফাতো ভাই ও বাঞ্ছারামপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এসব নিয়ে অস্বস্তিতে পড়েছেন অন্য চেয়ারম্যান প্রার্থীরা। তাঁরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন। ২১ মে দ্বিতীয় ধাপে কসবা ও আখাউড়ায় এবং ২৯ মে তৃতীয় ধাপে বাঞ্ছারামপুর ও আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় নেতা-কর্মীরা বলেন, আখাউড়া উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মুরাদ হোসেন ভূঁইয়াকে (আনারস) দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামকে সমর্থন দেওয়া হয়েছে। অথচ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কোনো প্রার্থীকে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া যাবে না। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য তাজুল ইসলামের ভাতিজা ও ছয়ফুল্লাহকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তিনি এ জন্য ছয়ফুল্লাহকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। কসবা উপজেলায় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের ফুফাতো ভাই কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছাইদুর রহমানও চেয়ারম্যান প্রার্থী (কাপ-পিরিচ)। এ আসনে আইনমন্ত্রীর সাবেক সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস), বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউসার ভূঁইয়া (আনারস) এবারও প্রার্থী হয়েছেন। জানা গেছে, আখউড়া উপজেলা পরিষদের নির্বাচনে মুরাদের প্রধান প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেন (ঘোড়া)। আরেক প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন (দোয়াত-কলম) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন