ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময়


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ৩:৩৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ। শনিবার রাত ৯টায় শাহজাদপুর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু। সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, মুমীদুজ্জামান জাহান, এম. এ জাফর লিটল, আল আমিন হোসেন, কোরবান আলী লাবলু, আব্দুল কাদের সংগ্রাম, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন প্রমুখ। মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদ তার দীর্ঘ ৪০ বছরের রাজনীতির ইতিহাস তুলে ধরে বলেন- তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিরোধীদের দ্বারা বহুবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে। কেবলমাত্র মানুষের সেবার মাধ্যম হিসেবে রাজনীতি করার কারনে বহুবার অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। কেবল রাজনীতির জন্য এত জুলুম, এত নির্যাতন, এত বঞ্চনা আর কারো সহ্য করতে হয়নি। অপরদিকে অন্যান্য বক্তারা নির্বাচনে কালোটাকা এবং ক্ষমতার কুপ্রভাব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন- মুস্তাক আহমেদের মত আজন্ম আদর্শবান একজন রাজনৈতিক কর্মী হেরে গেলে আদর্শের রাজনীতির কবর রচনা হবে। রাজনীতিতে আদর্শবানেরা নিরুৎসাহিত হবে।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন