ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে বিদ্যালয় চলাকালীন সময়ে আগুণ, দুটি শ্রেণীকক্ষ পুড়ে ছাই


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ৪:৫২

লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের কেবি বালিকা বিদ্যালয় ও কলেজে আগুণের ঘটনা ঘটেছে। বিদ্যালয় চলাকালীন সময়ে আকস্মিকভাবে শর্টসার্কিট থেকে আগুণ লেগে পুড়ে ছাই হয়ে গেছে দুটি শ্রেণীকক্ষ। এসময় আতংকিত হয়ে পরেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণ আনেন।

রবিবার (১২ মে) দুপুরে কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেনীর শাখায় আগুণের সুত্রপাত ঘটেছে।

বিদ্যালয় সুত্রে জানাগেছে, রবিবার দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেনীর দুটি ক্লাসরুমে আগুণের সুত্রপাত ঘটে। এসময় ওই শ্রেনী কক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন। এরআগে শ্রেণীকক্ষে আগুণ দেখে বিদ্যালয় থেকে ছাত্রীরা আতংকিত হয়ে বাহিরে বেরিয়ে আসেন।

কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে। তিনি আরো জানান, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবী করেন তিনি।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর প্রতিষ্ঠান প্রধানকে ক্ষয়ক্ষতির তালিকা করে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন