ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরে গাভীর সিজারিয়ান অপারেশন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১২-৫-২০২৪ বিকাল ৫:৩২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চার ওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজার সংলগ্ন ফর্সটার খামারে একটি গাভীর সিজারিয়ান অপারেশন করা হয়।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সুবর্ণচর নোয়াখালী এর তত্ত্বাবধানে অপারেশনটি করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মনির উদ্দিন, এলডিডিপি প্রকল্পের মাঠ সহকারী মোঃ তাইজার রহমান এবং মোঃ জহুরুল ইসলাম, চরজুবলী ইউনিয়নের কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান মোঃ সামছুল আলম, চরবাটা ইউনিয়নের মহিষের কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান মোঃ রায়হান।

গতকাল ১১ মে শনিবার উপজেলার চার ওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজার সংলগ্ন ফর্সটার খামারে এ অপারেশন করা হয়।এই টীমের টানা তিন ঘন্টার প্রচেষ্টায় অপারেশন টি সফলভাবে করা হয়।ডাঃ মোঃ ফখরুল ইসলাম বলেন, গাভীটির বাচ্চা প্রশবের সময় পাড় হয়ে যাওয়ায় ফর্সটার ফার্ম ম্যানেজার মোঃ মামুনের অনুরোধে খামারে গিয়ে গাভীটি পরীক্ষা নিরীক্ষা করা হয়। পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পর প্রতিয়মান হয় জরায়ু পেঁচিয়ে যাওয়ার কারণে বাচ্চাটির স্বাভাবিক ডেলিভারি আর সম্ভব নয়। কাজেই খামারীর সাথে আলোচনা করে দ্রুত সিজারিয়ান অপারেশনের সিন্ধান্ত নেয়া হয় এবং সে মতে ১০ মে ২০২৪ রোজ শনিবার গাভীটির অপারেশন করা হয়।
খামারের ম্যানেজার মোঃ মামুন বলেন, প্রাণিসম্পদ অফিসারের আন্তরিকতা এবং দৃঢ়তার কারণে আমার দুই লক্ষাধিক টাকার গাভীটি প্রাণে রক্ষা পায়।  আমরা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সুবর্ণচর, নোয়াখালীর কাছে কৃতজ্ঞ।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ