মৃত তিন ভাই-বোনের স্বাক্ষর দিয়ে না-দাবী জমা, অতপর শ্রীঘরে
জয়পুরহাটের আক্কেলপুরে মৃত তিন ভাই বোনের স্বাক্ষর দিয়ে জমি খারিজের আবেদনে না-দাবীপত্র জমা দেওয়ার অপরাধে দুই জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা।
তারা হলেন, রোয়ার গ্রামের শুকুর আলীর ছেলে হারুনুর রশিদ (৫৫) এবং তার সহযোগী পৌর সদরের বিহারপুর মাষ্টার পাড়া এলাকার আয়েন উদ্দীনের ছেলে শহীদুল ইসলাম (৪২)। রোববার দুপুর ৩ টায় তাদের জেল ও জরিমানা করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ গত কয়েকদিন আগে তার একটি জমি খারিজ করতে ভূমি অফিসের অনলাইনে একটি খারিজ আবেদন করেন। রোববার উপজেলা ভূমি অফিসে ওই আবেদনের শুনানীতে তারা উপস্থিত হয়ে খারিজ সংক্রান্ত কাগজ পত্র সহকারী কমিশনার (ভূমি) এর নিকট উপস্থাপন করেন। তারা সাত জনের স্বাক্ষর নিয়ে সেখানে একটি না-দাবীপত্র দাখিল করেন। কাগজ পত্রাদি যাচাই বাছাইয়ের সময় তাদের দাখিলকৃত না-দাবীপত্র দেখে সহকারী কমিশনারের সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ওই না-দাবীপত্রে মহসিন আলি, আলেয়া বিবি ও লুৎফা বিবি নামের তিন জন মৃত বলে তারা স্বীকার করে। সম্পর্কে এই তিন ব্যক্তি আবেদনকারী হারুনুর রশিদ এর ভাই বোন। এ ঘটনায় তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত বসিয়ে আবেদনকারী হারুনুর রশিদের পনের দিনের জেল ও দুই শত টাকা এবং তার সহযোগী শহীদুল ইসলামের সাত দিনের জেল ও দুই শত টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, তারা মৃত ব্যক্তির স্বাক্ষর নিয়ে না-দাবীপত্র দাখিল করে। পরে বিষয়টি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করলে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়। কাগজপত্রে বিষয়ে কেউ জালিয়াতির আশ্রয় নিলে তাদেরও আইনের আওতায় নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি
মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক
মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি
ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি
মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪
বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ
১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন
কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি
রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার