এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ১৩-১৭ মে ২০২৪ পর্যন্ত ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেনিস ফেডারেশনের মাননীয় সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি সর্বজনাব মো: মোতাহার হোসেন (সাজু), হাজী মো: সেলিম, নেয়াজ আহমেদ, মো: মাসুদ করিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট ডাইরেক্টর জনাব খালেদ আহমেদসহ বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, হংকং, সৌদি আরব, আমরিকা ও শ্রীলংকা হতে ২৭ জন বালক ও ৯ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে। প্রতিযেগিতার মূলপর্বের খেলা ১৩ মে ২০২৪ সকাল ৮:৩০ টা হতে শুরু হবে। প্রতিযোগিতার খেলা সমূহ কনসুলেশন পদ্ধতিতে হবে এবং প্রত্যেক খেলোয়াড় নিজ নিজ অবস্থান অনুযায়ী এশিয়ান অনূর্ধ্ব-১৪ বছরের র্যাংকিং পয়েন্ট অর্জন করবে।
এমএসএম / এমএসএম
৪০ বছরে প্রথমবার এত বাজে অবস্থায় ইউনাইটেড
পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাননি খাজা!
স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি : খাজার দাবি নিয়ে ইংল্যান্ড লিজেন্ডের প্রশ্ন
স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা
তাইজুল-মিরাজের ধাক্কার পর ক্যারিবীয়দের লিড ৯৮
টানা দুটি গোল্ডেন বুটসহ একগাদা রেকর্ড মেসির
হৃদয়-তাইজুলের বীরত্বে ৩০ রানের লিড পেল বাংলাদেশ
হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড
মেসি-রোনালদো-নেইমারের এক অদ্ভুত মিল
হৃদয়ের ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরি
মানুষের হার না মানার নতুন রূপকথা লিখেছিলেন ম্যাক্সওয়েল
ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি