ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

তাইজুল-মিরাজের ধাক্কার পর ক্যারিবীয়দের লিড ৯৮


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ৩:০

সিলেটের উইকেটে সেভাবে সুবিধা পাচ্ছেন না তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। প্রথম ইনিংসে তারা গতি-সুইংয়ের ঝড় তুললেও দ্বিতীয় ইনিংসে পাত্তা দিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করা সফরকারীদের দু’বার ধাক্কা দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তবে প্রথম সেশনেই তারা ওভারপ্রতি প্রায় ৪ গড়ে ৯৮ রানের লিড নিয়েছে।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৩৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২৮ রান। কাভেম হজ ৩০ ও কেভিন উইকহ্যাম শূন্য রানে অপরাজিত আছেন। এর আগে আউট হওয়া দুই ওপেনারই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ব্রেন্ডন কিং ৬১ ও জশুয়া ডি সিলভা ৩৬ রানে আউট হয়েছেন।

সিলেট টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশের দখলে নিয়ে এসেছিলেন তাওহীদ হৃদয়। অথচ স্বাগতিকদের শুরুটা ছিল বিপর্যস্ত। হৃদয়ের অবিশ্বাস্য ও ইতিহাসগড়া ২৪২ রানে ভর করে নাজমুল হোসেন শান্ত’র দল ৩০ রানের লিড নেয়। পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ৭ রানে দিন শেষ করে। সেখান থেকেই শুরু হলো আজ (রোববার) চতুর্থ দিন। শুরু থেকেই আগ্রাসী দুই ক্যারিবীয় ওপেনার গড়েন ৮৫ রানের জুটি।

মিরপুরে স্পিনসহায়ক উইকেটেও অকার্যকর বোলিংয়ে সমালোচিত ছিলেন তাইজুল-মিরাজরা। তাইজুল ইসলামের হাত ধরেই এদিন প্রথম সাফল্য এলো। তার বলে এলবিডব্লিউ হয়ে ডা সিলভা ৩৬ রানে ফেরেন। ভাঙে সফরকারীদের ওপেনিং জুটি। অবশ্য ততক্ষণে তারা ৫৫ রানের লিড নিয়ে ফেলে। ওপেনিং সঙ্গী বিদায় নিলেও টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ফিফটি পূর্ণ করেন ব্রেন্ডন কিং। ক্রিজে নামা কাভেম হজকে সঙ্গে নিয়ে তিনি হাত খুলে মেরেছেন। 

দ্বিতীয় উইকেট জুটিও দ্রুতগতিতে আগাচ্ছিল। ৩৪ রানের সেই জুটি ভেঙে ব্রেকথ্রু দিয়েছেন মিরাজ। ৬১ রান করা কিংকে স্লিপে শান্ত’র হাতে বানিয়ে ফিরেছেন তিনি। সামনের পায়ে এগিয়ে ডিফেন্স করতে গিয়ে বলটি তার ব্যাটের বাইরের কানায় লেগে যায়। যা মধ্যাহ্নভোজের বিরতির আগে এই উইকেট বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির!

aliul / aliul

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাননি খাজা!

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি : খাজার দাবি নিয়ে ইংল্যান্ড লিজেন্ডের প্রশ্ন

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা

তাইজুল-মিরাজের ধাক্কার পর ক্যারিবীয়দের লিড ৯৮

টানা দুটি গোল্ডেন বুটসহ একগাদা রেকর্ড মেসির

হৃদয়-তাইজুলের বীরত্বে ৩০ রানের লিড পেল বাংলাদেশ

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

মেসি-রোনালদো-নেইমারের এক অদ্ভুত মিল

হৃদয়ের ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরি

মানুষের হার না মানার নতুন রূপকথা লিখেছিলেন ম্যাক্সওয়েল

ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার