ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাননি খাজা!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ৩:৫

২০১৮ সালের স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির জেরে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার দায়িত্ব হারান। টিম পেইন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত নেতৃত্ব পান। তাকে অধিনায়কত্ব দেওয়ার পর ‘হতভম্ব’ হয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়া ওপেনার উসমান খাজা।

সাবেক এই ওপেনারের মতে, ওই সময় এই দায়িত্বের জন্য তিনিই সবচেয়ে বেশি যোগ্য ছিলেন। কারণ জাতীয় দলে নিয়মিত খেলতেন তিনি এবং কুইন্সল্যান্ড ও অস্ট্রেলিয়া ‘এ’ দলে বেশ কয়েকবার অধিনায়কত্ব করেছেন।

খাজার মতে, পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণে তাকে নেতৃত্বে উপেক্ষা করা হয়েছে। কেপটাউন টেস্ট চলাকালে স্মিথ ও ওয়ার্নার সরে দাঁড়ানোর পর শ্যামলা বর্ণের কাউকে অধিনায়কত্ব দিতে চায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট, এমনকি ভারপ্রাপ্ত দায়িত্বও নয়।

ওই বিতর্কিত ঘটনার পর অধিনায়ক হওয়ার দৌড়ে অভিজ্ঞতা, জেষ্ঠ্যতা ও নেতৃত্বের রেকর্ড তাকে এগিয়ে রেখেছিল বলে মনে করেন খাজা। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে বিস্মিত হয়ে যান তিনি। তার ধারণা পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার ব্যাপারটি তো ছিলই, এছাড়া খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিরোধের কারণও তার নেতৃত্বের পথে বাধা হয়েছিল।

কোড স্পোর্টসের বরাতে খাজা বলেছেন, ‘অন্যদিকে, আমি অস্ট্রেলিয়া দলে নিয়মিত খেলোয়াড় ছিলাম এবং ব্যাট হাতে নেতৃস্থানীয় ছিলাম। কয়েক বছর ধরে কুইন্সল্যান্ডেরও অধিনায়কত্ব করেছিলাম। আর আগের তিন বছরে অগণিতবার অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক ছিলাম।’

তিনি বলে গেলেন, ‘ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে স্বাভাবিক পছন্দ আমিই ছিলাম। কিন্তু আমাকে উপেক্ষা করল। আমি জানতাম কারণটা। একটি কারণ ছিল ওই সময় বেতন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও বোর্ডের সঙ্গে বিরোধে আমিই ছিলাম সামনের দিকে। আর বোর্ড অধিনায়ক নিয়োগ দিতো। সেই কারণে তারা সম্ভবত আমাকে দায়িত্ব দিতে চাইছিল না।’

অন্তত সহঅধিনায়কত্ব পাওয়ার যোগ্যতা ছিল বলে দাবি খাজার। কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয় জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে। এনিয়ে পাকিস্তানি বংশোদ্ভুত সাবেক ওপেনার বলেন, ‘তারা শ্যামলা বর্ণের কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেট অধিনায়কের জন্য প্রস্তুত ছিল না, এমনকি  ভারপ্রাপ্ত হিসেবেও না। ঠিক আছে, কিন্তু অন্তত আমার তো সহঅধিনায়কত্ব পাওয়া উচিত ছিল। তারা সেটা দিলো জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে। তুলনামূলকভাবে পরিণত খেলোয়াড়দের একজন হিসেবে, যে কিনা কয়েক বছর ধরে নিজের রাজ্যের অধিনায়কত্ব করছিল, তাকে যেন লাথি মারা হলো।’

aliul / aliul

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাননি খাজা!

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি : খাজার দাবি নিয়ে ইংল্যান্ড লিজেন্ডের প্রশ্ন

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা

তাইজুল-মিরাজের ধাক্কার পর ক্যারিবীয়দের লিড ৯৮

টানা দুটি গোল্ডেন বুটসহ একগাদা রেকর্ড মেসির

হৃদয়-তাইজুলের বীরত্বে ৩০ রানের লিড পেল বাংলাদেশ

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

মেসি-রোনালদো-নেইমারের এক অদ্ভুত মিল

হৃদয়ের ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরি

মানুষের হার না মানার নতুন রূপকথা লিখেছিলেন ম্যাক্সওয়েল

ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার