ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ঢাকা থেকে মায়ের দাফনে এসে ৯ দিন পর সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ৩:৫০
ঢাকা থেকে মায়ের দাফনে ঠাকুরগাঁওয়ে এসে ৯ দিন পর সড়ক দুর্ঘটনায় মো. শরিফুল ইসলামের (৪৯) মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে শহরের বাঁধন-কাকন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল ইসলাম বিসিক শিল্পনগরী এলাকায় তার বড় ভাইয়ের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও রোডের দিকে রাওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলে জ্বালানি নেয়ার জন্য বাঁধন-কাকন ফিলিং স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গরুতর আহত হয়ে সেখানেই কিছুক্ষণ পড়ে থাকেন। পরে কয়েক যুবক তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
 
শরিফুল ইসলাম সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজী ঝাড়গাঁও মোলানী গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী বিবাহিত ‍এবং ২ ছেলেসন্তানের জনক ছিলেন। তিনি ঢাকায় বাংলাদেশ এয়ার ফোর্সের সিভিলিয়ান ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় আনা হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে