ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্ভোধন


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ৩:৫৬
আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ  নির্বাচন- ২০২৪ কে সামনে রেখে নির্বাচনী এলাকা ১১৬ ভোলা ২ আসনের দৌলতখান উপজেলার ৫৬টি কেন্দ্রের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস দৌলতখানের সার্বিক তত্বাবধানে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধন হয়।
আজ (১৩ মে) সকাল ৯ টায় প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের  কর্মশালা শুরু হয়।প্রধান অতিথি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হোসাইন  কর্মশালা উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রিজাইডিং অফিসার আইন অনুযায়ী ভোট পরিচালনা করবেন এবং ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখার জন্যও দায়িত্ব পালন করবেন এবং ভোটের স্বচ্চতাকে প্রভাবিত করতে পারে এমন কোনো ঘটনা রিটার্নিং অফিসারকে জানাবেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম,দৌলতখানা উপজেলা নির্বাচন অফিসার বিশ্বাস শাহরিয়া ইসলামসহবিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ