ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আমাদের আদর্শ মানুষদের জীবনাদর্শ অনুসরণ করতে হবে : পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ৩:৫৩
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষের জন্য কিছু করতে হলে আমাদের আদর্শ জীবন গড়তে হবে। আদর্শ মানুষদের জীবনাদর্শ অনুসরণ করে নিজদের জীবন সাজাতে হবে। জীবনে কখনই আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না, তবেই মানুষ মনে রাখবে, শ্রদ্ধা করবে।  আজ বৃহস্পতিবার (১৯ ‍আগস্ট) মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর সহচর, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে তার বাসভবনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, অসচ্ছলদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ‘জীবন পাঠ’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ অনুসারী আজিজুর রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। মরহুম আজিজুর রহমানের শিক্ষা নিজের জীবনে কাজে লাগিয়ে এতদূর এসেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে তার মতো নিরহংকার ও সৎ জীবন গড়তে হবে। জীবনের যে কোনো সংকটে অবিচল থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। মন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আজিজুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগের স্মৃতিচারণ করেন। 
 
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ। 
 
এর আগে মন্ত্রী বেলা ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী