ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার মহাদেবপুরে ডাকাত চক্রের অন্যতম সদস্য তারেক গ্রেপ্তার
নওগাঁর মহাদেবপুরে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে আন্ত:জেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্যতম সদস্য তারেক হাসান (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় মহাদেবপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিং-এ বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। অভিযুক্ত তারেক জেলার মান্দা উপজেলার চক-জামদই মুচিপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে। পুলিশের তথ্যমতে, গত ১০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন এলাকার শিবগঞ্জ-বামনসাতা সড়কে মারপিট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক একটি সুজুকী জিকসার মোটরসাইকেল (নওগাঁ-ল-১৩-৫০৬৭), নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী জেলার মান্দা উপজেলার ললিতপুর গ্রামের সুশিল চন্দ্র মন্ডলের ছেলে শ্রী মিলন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। এরপর জড়িতদের সনাক্ত করে লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধার অভিযানে নামে পুলিশের একটি চৌকশ টিম। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দস্যুতার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে আন্ত:জেলা সংঘবদ্ধ ডাকাত দলের অন্যতম সদস্য তারেককে গ্রেপ্তার করে পুলিশ। তার (তারেক) দেয়া তথ্যে মান্দার চক-জামদই গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে শরিফুল ইসলামের বাড়ি থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। তারেকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ নানা অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে বলে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, সোমবার আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ তৎপর রয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত