ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে তাপস চন্দ্র (১৫) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাতে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেন।
নিহত তাপস চন্দ্র হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের লুকানী গ্রামের অমেন্দ্র চন্দ্রের ছেলে ও যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
তাপস চন্দ্রের পিতা অমেন্দ্র চন্দ্র জানান, তিন ছেলে মধ্যে তাপস চন্দ্র আমার বড় ছেলে, সে এবার যাদুরাণী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। গতকাল রবিবার এসএসসি পরীক্ষার ফলাফল বের হয়, এতে সে অকৃকার্য হয়। রবিবার রাতে খাওয়া দাওয়া করে তাপস সহ আমরা নিজ নিজ ঘরে সবাই ঘুমিয়ে পড়ি। সোমবার সকালে তার কোনো সাড়া শব্দ না পেলে ঘরের দরজা ভেঙ্গে দেখি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মুহা. শরিফুল ইসলাম সকালের সময়কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক