হাতুড়িসহ ৪ যুবক গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চার যুবককে হাতুড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত দশটার দিকে উপজেলার নারায়নকান্দি গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, ওই গ্রামের বাবুর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), পাশ^বর্তী ভবানীপুর গ্রামের পল্টন হোসেন (৩৬), তাহেরহুদা গ্রামের মিজানুর রহমানের ছেলে সাকিব হোসেন (২২) ও একই গ্রামের গোপাল মন্ডলের ছেলে তুষার আহম্মেদ (২০)।
স্থানীয়রা জানান. গ্রেপ্তার ওই চার যুবক চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিকের আনারস প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা করছিলেন। তারা ঘটনার সময় তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নেতৃত্বে প্রচারণায় অংশ নেন। তখন পুলিশ তাদেরকে হাতুড়িসহ গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে নারায়নকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, রাতে সড়কে তাদের নিয়মিত টহল চলছিল। তখন ওই এলাকা দিয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নেতৃত্বে সাতটি মোটরসাইকেলের একটি বহর যাচ্ছিল। সে সময় তল্লাশি চালিয়ে হাতুড়িসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ নিজের উপস্থিতির বিষয়টি অস্বীকার করে জানান, তিনি সেখানে ছিলেন না। এটি তার বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচার। তবে হাতুড়িসহ কয়েকজন গ্রেপ্তার হয়েছে বলে তিনি শুনেছেন।
গ্রেপ্তার যুবকরা আনারস প্রতীকের কর্মী কীনা এ বিষয়ে জানতে প্রতিদ্বন্দ্বি প্রার্ধী সাইফুল ইসলাম টিপু মল্লিকের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, চারজনকে গাতুড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক