ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের “হেল্প ডেস্ক” ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-১


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ৩:৪৮

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত “হেল্পডেস্ক” ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়। সোমবার সুশান্ত কুমার দাস (৬২) নামে এক ব্যক্তি হেল্পডেস্কের কাঁচ ভাংচুর করে অত্র এলাকায় আতংকের সৃষ্টি করে। এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মো: রেজওয়ানুল ইসলাম প্রধান বাদী হয়ে দ্রæত বিচার আইনে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ওই দিন অন্যান্য দিনের মত অফিস চলছিল। এ সময় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত প্রদীপ চন্দ্র দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৬২) পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড দিয়ে “হেল্প ডেস্কের” কাঁচ ভাংচুর করে। কাঁচ ভাংচুরের শব্দে জেলা প্রশাসকের কার্যালয় ও পার্শ্ববর্তী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসা মানুষজন ভীত হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ নিচতলায় এসে কাঁচ ভাঙ্গারত অবস্থায় সুশান্ত কুমার দাসকে আটক করে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। সুশান্ত কুমার দাস সরকারী অফিস চলাকালে দপ্তরের কার্যক্রম ব্যহত, দূরসন্ধিমূলক ত্রাস সৃষ্টি করে অজ্ঞাতনামা আসামীদের শলাপরামর্শে পূর্ব পরিকল্পিনা অনুযায়ী এ ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করা হয়।

এমএসএম / এমএসএম

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ