ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পাভেলের মৃত্যুতে শোকের ছাঁয়া


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৪-৫-২০২৪ বিকাল ৫:৩

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকার সাভারে বাসিন্দা জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মিষ্টভাষী ও সদালাপী আবু আহমেদ নাসিম পাভেল রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

গত কয়েকদিন আগে হঠাৎ শারিরীক অবস্হার অবনতি উপলদ্ধি করলে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্ত্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন অবস্হার উন্নতি না হওয়ায় তিনি কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে আশুলিয়ার যুবলীগ নেতা দেওয়ান রাজু আহমেদ জানান,  আবু আহমেদ নাসিম পাভেল দীর্ঘদিন যাবৎ কিডনি জণিত সমস্যায় ভুগছিলেন। মাসখানেক আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর বাংলাদেশ ষ্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। 

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের পুত্র আহমেদ ফয়সাল নাইম তুর্য্য জানান, তার পিতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর শেষে কিছুদিন লাইভ সাপোর্টে ছিলেন। আজ দুপুরে তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। মরহুম আবু নাসিম পাভেলের শোকসন্তপ্ত পরিবার তার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। 

এদিকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু নাসিম আহমেদ পাভেলের মৃত্যুতে দেশের সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, আবু আহমেদ নাসিম পাভেল গোপালগঞ্জের কৃতি সন্তান। তিনি ঢাকার সাভারে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করতেন।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক