ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ১৪-৫-২০২৪ বিকাল ৫:৩০

গাজীপুরের কাশিমপুরে বাড়ীর মালিক ও ভাড়াটিয়া এক চায়না নাগরিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ মে) দিবাগত রাত ১ টার দিকে  মাধবপুর  এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা আট লক্ষ টাকার নগদ অর্থ এবং কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।  

বাড়ীর মালিক মিয়ন জানায়, সোমবার রাতে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা জানালার গ্রিল কেটে বাড়ীতে প্রবেশ করে। আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার হাত মুখ বেধে  জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ আট লক্ষ টাকা ছিনিয়ে নেয়। 

পরে তারা আমার ফ্লাটের নিচ তলা থাকা একজন চায়না নাগরিকের রুমে নিয়ে যায়,  সেখানে সে দরজা না খুলতে চাইলে লক ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মাথায় আঘাত রক্তাক্ত করে।  চায়না নাগরিক এসময় নিচে পড়ে গেলে তার ঘর তছনছ করে তারা পালিয়ে যায়।চায়না নাগরিকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনারসহ  ডিবির একটি তদন্তদল ঘটনা স্থল পরিদর্শন করেন। এসময় কাশিমপুর থানার  পুলিশ পরিদর্শক( তদন্ত) জানিয়েছে, এখন পর্যন্ত আমরা কাউকে গ্রেফতার করতে পারিনি,  তদন্ত করে অতিদ্রুত আমরা ব্যবস্থা নিব।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন