সুরা লাহাবের শিক্ষা
সুরা লাহাব পবিত্র কোরআনের ১১১তম সুরা। ‘লাহাব’ মানে ‘অগ্নিশিখা’। এই সুরায় বলা হয়েছে ইসলামের শত্রু আবু লাহাবের ধনসম্পদ ও উপার্জন কোনো কাজে আসবে না। সে ও তার স্ত্রী অগ্নিশিখায় জ্বলবে এমন বর্ণনা থাকায় সুরার নামটি এ রকম হয়েছে।
সুরা লাহাবের অর্থ:
পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে
১.ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত! আর সে নিজে।
২.তার ধনসম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না ।
৩.সে জ্বলবে অগ্নিশিখায়,
৪.আর তার জ্বালানি ভারাক্রান্ত স্ত্রীও,
৫.যার গলায় থাকবে কড়া আঁশের দড়ি।
প্রথম আয়াতে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। হাত ধ্বংস হয়ে যাওয়া মানে মানে জীবন নিস্ফল হয়ে যাওয়া। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, তার ধন-সম্পদ ও উপার্জন কাজে লাগবে না। অর্থাৎ তার জীবন একটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তৃতীয় আয়াতে টকটকে লাল চেহারার কারণে আল্লাহ তার বর্ণনা করেছেন অগ্নিশিখা শব্দটি দিয়ে।
চতুর্থ আয়াতে সে আর তার স্ত্রীর ধ্বংসের কথা বলা হয়েছে। তার স্ত্রী নবীজির (সা.) পথে কাঁটা দিত। সবার মধ্যে হিংসা ছড়িয়ে বেড়াত। এ কারণে তাঁকে জ্বালানীকাঠ বহনকারী বলা হয়েছে। আখিরাতে সে তার সহযোগী হবে এবং তার আগুনে কাঠ দিয়ে তা বেশি প্রজ্বলিত করবে। এটি তাদের চূড়ান্ত ব্যর্থতার মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। পঞ্চম আয়াতে বলা হয়েছে যে, তার গলায় থাকবে শক্ত আঁশের দড়ি।
Israt / Israt
অঙ্গীকার রক্ষা ইসলামে কেন গুরুত্বপূর্ণ?
গোপনে ভালো কাজ বিপদমুক্তির হাতিয়ার
স্থলপথে সৌদিতে ইরাকের হজযাত্রীদের প্রথম কাফেলা
বিনয় ও নম্রতা মুমিনের অপরিহার্য গুণ
ইসলামে সর্বজনের হিতাকাঙ্ক্ষা
হজযাত্রীদের সুবিধার্থে মিকাতের আধুনিকায়ন করল সৌদি
আলহামদুলিল্লাহ শব্দের অর্থ ও ফজিলত
হজভূমি: পৃথিবীর প্রথম ঘর কাবা
কোরআনের বাণী: আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি
নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা
হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা
ধর্মীয় কাজে বাধা দেওয়া অমার্জনীয় পরিণতি