পূর্বধলায় রাজধলা বিল থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার
নেত্রকোণার পূর্বধলায় নিখোঁজ স্কুল ছাত্র আকিব হাসান মাহিন (১৭) এর মরদেহ বৃহস্পতিবার (১৬মে) দুপুরে রাজধলা বিল থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরী দল। সে উপজেলার রাজপাড়া গ্রামের ফারুক আহমেদ (কাশেম) এর পুত্র এবং পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের লোকজন জানায়, গত বুধবার বিকেলে আকিবকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় একই বিদ্যালয়ে পড়ুয়া সহপাঠী সাইমন ও আবির হোসেন নামে দুই বন্ধু। পরে অপর দুই বন্ধু বাসায় ফিরলেও ফিরেনি আকিব হাসান। রাত ১০টা পর্যন্ত ভিকটিম আকিব হাসান মাহিন বাসায় না ফেরায় তাহার আত্মীয় স্বজন রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে বৃহস্পতিবার(১৬মে) ভোরে অনুমান সাড়ে পাঁচ ঘটিকার সময় আত্মীয় স্বজন রাজধলা বিলের উত্তরপাড়ে ভিকটিমের পরিহিত জামা ও ব্যবহৃত মোবাইল পড়ে আছে বলে খবর পায়।
এতে স্থানীয় লোকজন এবং স্বজনরা ধারনা করেন ভিকটিমের মৃতদেহ উক্ত রাজধলা বিলে থাকতে পারে। পরে বিষয়টি পূর্বধলা থানা পুলিশকে অবহিত করলে তারা ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিকে দলকে খবর দেয়। ডুবুরী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজধলা বিলের উত্তর পাড়ের দিকে পানির নীচ থেকে আকিবের মরদেহ উদ্ধার করে।
পরিবারের লোকজনের দাবী আকিবকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছে। আকিবের এমন মৃত্যু ও মরদেহ পানি থেকে উদ্ধারের খবরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিলপাড়ে ছুটে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকার বলেন, আকিব হাসান মাহিন তার বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ুয়া বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান। এসময় তিনি পরিস্থিতি পর্যবেক্ষন করেন এবং পরিবারের লোকজনের সাথে কথা বলেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল ইসলাম জানান, স্কুল ছাত্র আকিব হাসান মাহিনের মরদেহ রাজধলা বিল থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যাকান্ড না অন্যকিছু তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এমএসএম / এমএসএম
বিরামপুরে বাস চাপায় সিএনজি যাত্রী নিহত
অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন ও অতিরিক্ত ফোর্স মোতায়েন
ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
বোদায় ইউনিয়ন বিএনপি দুই নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
কুমিল্লায় ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বর্ষার আগে দুই সপ্তাহের বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হবে: রাসিক প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান: গ্রেপ্তার ২১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় র্যালী লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন কাজের উদ্বোধন
বাগেরহাটে সাংবাদিকের নামে মামলা, প্রত্যাহার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
হরিপুর সীমান্তে বিজিবি'র বাধায় ১১ জনকে পুশইনে ব্যর্থ বিএসএফ
লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন