ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীতে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ৩ নেতা বহিস্কার


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:৫৩

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিএনপির এক নেতা ও দুই নেত্রীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন নাগেশ্বরী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম অন্যনা, মহিলা দলের সাধারণ সম্পাদক  ও উপজেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসি বেগম। বুধবার (১৫ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আলাদা- আলাদা  চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় এর আগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।  এর আগে গত ১৩ মে তাদেরকে কারণ দর্শানোর চিঠি দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিলো।
চিঠির অনুলিপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলমসহ কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান এর কাছে পাঠানো হয়েছে।
বহিস্কৃত তিনজনের মধ্যে মেহেদি হাসান নাগেশ্বরী উপজেলার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিউবয়েল প্রতীক, আমিনা বেগম অন্যনা মহিলা ভাইস চেয়াম্যান পদে কলস প্রতীক ও ফেরদৌসি বেগম মহিলা ভাইস চেয়াম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সহ মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসি বেগম জানান, বহিস্কার সক্রান্ত চিঠি হাতে পাইনি। কারণ দর্শানো চিঠি পেয়েছিলাম সেটার জবাব দিয়েছে। দল তার সীদ্ধান্ত নিতে পারে। তবে জনগণ চেয়েছে বলে নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত ভোটের লড়াই করে যাবো।
কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু বহিস্কারের বিষয়টি নিশ্চিৎ করে বলেন, দলীয় নির্দেশ অমান্য করে নির্বচনে অংশ নেয়ায় কেন্দ্র তাদেরকে বহিস্কার করেছে।
উল্লেখ আগামী ২৯ মে নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন