মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারী আটক
মানিকগঞ্জের সিংগাইরে ২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দল এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিংগাইর উপজেলার দক্ষিণ গোবিন্দল গ্রামের শেখ আব্বাস উদ্দিন কালুর ছেলে মিলন শেখ মিলন ও মৃত রজ্জব আলীর ছেলে আরিফুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান আছে।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমুল্য আড়াই লাখ টাকা। এ বিষয়ে সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা