পাঁচবিবিতে পুকুরে মাছ অবমুক্ত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিদ্দিগ্রাম এলাকায় পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রায় ১৪ বিঘার বিশাল পুকুরটি উপজেলার বিদ্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। পুকুরটির দাগ নং-২৪৩, ৯৬৬ এবং খতিয়ান (আর এস) নং-৪৯ ও ২৮৩ অংশে অবস্থিত। পাঁচবিবি পৌর শহরের মাতাইশ মঞ্জিল মহল্লার মৃত মোয়াজ্জেম চোধুরীর নাতনী মোছাঃ ইসরাত জাহান বলেন, আমার নানার ৬ মেয়ে ও একটি মাত্র ছেলে খাইরুল চৌধুরী। আমার মায়ের ৬’বোনেরা হলেন বেগম মরিয়ম চৌঃ, মৃত দেলোয়ারা চৌধুরী, মেহেরুন চৌঃ, মাহফুজা চৌঃ, জাহিরুন নেছা চৌঃ ও তাহেরুন নেছা চৌঃ। আমার মা দেলোয়ারা চৌধুরী মারা যাওয়ায় ছেলে দেলোয়ার হোসেন ও মেয়ে হিসাবে উত্তরসরি। ইসরাত জাহান আরো বলেন, দীর্ঘদিন যাবৎ একমাত্র মামা পুকুরটি একাই ভোগদখল করে আসছিল। অধিকার আদায়ে আদালতের আশ্রয় নেওয়া হলে, দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত ভাগ বাটোয়ারা মুলে পৈত্রিক সম্পত্তির উত্তারিধীকার হিসাবে পুকুরের জমির অংশটুকু ৬’বোনের পক্ষে রায় দেয়। মা মারা যাওয়ায় আমি ও আমার ভাই দেলোয়ার হোসেন পুকুরের মালিকায় অংশীদার বলেও জানান তিনি। এ বিষয়ে খাইরুল চৌধুরী বলেন, তারা জাল দলিল তৈরী করে আদালতে দেখিয়ে এ কাজ করেছে। আদালতে আমার করা ২১ সালের মামলায় তাদের এ রায় স্থগিত করেছে বলেও তিনি জানান।
ু
আদালতের রায় পেয়ে শুত্রবার সকালে পুকুরে মাছের পোনাগুলো অবমুক্ত করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, অফিস সহকারি মোঃ ছামসুল ইসলাম, ইসরাত জাহান সহ পুকুর দেখাশোনার দ্বায়িত্বে থাকা এলাকার মৎস্যচাষী।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied