দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের পক্ষ থেকে ওসিকে সংবর্ধনা
দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের পক্ষ থেকে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসিম ফেনী জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি কাজী ইফতেখারুল আলম এলএলবি ডিগ্রি অর্জন করায় তাকেও সংবর্ধনা দেয়া হয়।
শুক্রবার সকালে উজ্জীবক আর্ট স্কুল মিলনায়তনে এই দুই ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়।
উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক মো. গিয়াস উদ্দিন ভূঁঞার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ওসি মো. আবুল হাসিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, অভিভাবক মো. আবুল বাশার ও মো. ইউসুফ প্রমুখ।
শেষে দুই ব্যক্তিকে আর্ট স্কুলের প্রশিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা