ফরিদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি আটক
ফরিদপুরের বোয়ালমারীতে মাদক মামলার (জিআর) সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামিসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বসতঘর থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) বোয়ালমারী থানায় মামলা হয়েছে। রেফতারকৃতদের দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুল ইসলাম ও দীপঙ্কর সান্যালের নেতৃত্বে একদল পুলিশ বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ছোলনা গ্রামে কাইয়ুম মোল্যার বাড়িতে অভিযান চালায়। এ সময় ২০২১ সালে আদালতের রায়ে জিআর মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রেবেকা বেগমকে (৩৫) পেয়ে তাকে গ্রেফতার করা হয়। রেবেকা বেগম কাইয়ুম মোল্যার স্ত্রী। পরে পুলিশ তল্লাশি করে বাড়ি থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। ওই দম্পতি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর সান্যাল বাদী হয়ে বোয়ালমারী থানায় বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করেছেন এবং দুপুরে আসামিদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া পৃথক ঘটনায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রাম থেকে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. হবিবুর রহমানকে (৬০) তার বাড়ি থেকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত