ভোট কেন্দ্রে রেজাল্ট শীট দিতে হবে এজেন্টদের: ইসি অতিরিক্ত সচিব
ভোট গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের কাছে লিখিতভাবে রেজাল্ট শীট দেওয়ার জন্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
সকালে গাজীপুর শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এছাড়াও আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দূর্জয়ের প্রার্থিতা বাতিল হওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তার কর্মীরা প্রচারণা চালানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিক রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
তিনি আরো বলেন, নির্বাচনকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। একটি মডেল উপজেলা নির্বাচন হবে, যেখানে সকল প্রার্থী সমান অধিকার পাবেন এবং তাদের এজেন্ট কেন্দ্রে সমান অধিকার পাবেন। কোনভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দিবে না নির্বাচন কমিশন।
এছাড়াও এসময় তাঁর সাথে পরিদর্শনে আসেন, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুল করিম, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসাসহ সরকারি কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ