জমজম তুরাগ টাওয়ারের ব্যানারে সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ
মিরপুর শাহ আলী থানাধীন কাজীফরী কাঁচাবাজারের মসজিদের সামনে সরকারি জায়গায় জমজম তুরাগ টাওয়ার সাইনবোর্ড টানিয়ে পাকা স্থাপনা নির্মাণ করছেন বলে সরেজমিনে গিয়ে দেখা যায়। কয়েকজন শ্রমিক সহ প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত (নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক অ্যাডভোকেট) সরকারি জায়গায় কিভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন জানতে চাইলে, তিনি প্রথমে ব্যাক্তি মালিকানা জায়গা হিসেবে দাবি করেন, একাধিকবার তার নাম জানতে চাইলেও তিনি নাম বলেননি । এক পর্যায়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের জায়গা বলে স্বীকার করে নেন এবং বলেন পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে তাদের লিজ দিয়েছে, লিজের কাগজ আছে কিনা জানতে চাইলে জমজম তুরাগ টাওয়ার এর সভাপতির সঙ্গে কথা বলার জন্য বলেন ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেন, তাদের ক্ষমতার জোরে,সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে অথচ সবাই নীরব, কেউ যেন কিছু দেখেনি । দীর্ঘদিন ধরে ওখানে কুঁড়েঘর বানিয়ে বাস করা তোরাব আলী ওরফে কালু মিয়া বলেন, আমি পিছনের জায়গা ভাড়া নিয়ে দীর্ঘ সাত বছর এখানে আছি, গাড়ি পার্কিংয়ের ব্যবসা করি । সরকারী জায়গায় তারা কিভাবে পাকা স্থাপনা নির্মাণ করে এটা আমি বুঝি না । আমার ধারণা স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে তারা পাকা স্থাপনা নির্মাণ করছেন । রব নামে আরো একজন ব্যক্তি বলেন, জমজম তুরাগ টাওয়ার পিছনে জমি কিনে, সামনের সরকারি জায়গা দখল করে নিয়েছেন ।সরকারী জায়গায় স্থাপনা নির্মাণ করা, আইনত দণ্ডনীয় অপরাধ । তারপরও তারা প্রভাবশালী বলে হয়তো এ স্থাপনা তৈরি করতে পারছেন ।
এ বিষয়ে জানতে চাইলে জমজম তুরাগ টাওয়ারের সভাপতি ইসমাইল হোসেন টেলিফোনে বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে লিজ নিয়েছি, লিজের কাগজ আছে কিনা জানতে চাইলে বলেন,আছে কিন্তু আমি গ্রামের বাড়িতে থাকায় এখন দিতে পারছি না । পাকা স্থাপনা নির্মাণ সম্পর্কিত বিষয়ে জানতে চাইলে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকা,পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এম,এল সৈকত বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গা কাউকে লিজ দেওয়া হয় নাই । যে বলেছে সম্পূর্ণ মিথ্যা বলেছে, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি বলে জানান । তিনি আরো বলেন অবৈধ দখল দারদের উচ্ছেদ করার জন্য, ৫৩০০ জনের একটি তালিকা দেওয়া আছে, আমরা অচিরেই উচ্ছেদ অভিযান শুরু করব ।
এমএসএম / এমএসএম
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন