ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‌্যালি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ২:৪৬

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) সকাল ১১ টায় ওয়ালটন লালমনিরহাট জোনের আয়োজনে এ র‌্যালি শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়ে মিশনমোড়সহ মুল মুল সড়ক প্রদক্ষিণ করে ওয়ালটন মিশনমোড় প্লাজার সামনে এসে শেষ হয়।

ওয়ালটন প্লাজা মিশনমোড় কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২০ এ ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যানের ক্রেতাদের জন্য ‘ননস্টপ মিলিয়নিয়ার’ শীর্ষক সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এর আগেও ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ৩০ জন ক্রেতা। ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ উপহার হিসেবে আবারও এই সুবিধা দিচ্ছে ওয়ালটন। গত ১ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মিলিয়নিয়ার হওয়ার এই সুযোগ পাবেন ক্রেতারা।

সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানে লালমনিরহাটে অনুষ্ঠিত ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর এই র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন ডিভিশন-১২ এর সিডিও ওয়াহিদুজ্জামান। এসময় বিশেষ অতিথি ছিলেন ডিভিশন-১২ এর ডিসিএম শাকিল আহমেদ। এসময় ওয়ালটন প্লাজার কুড়িগ্রামের ম্যানজার রশিদুল ইসলামসহ লালমনিরহাট জোনের ১২ টি প্লাজার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  র‌্যালিতে হাতি ঘোড়া সাজিয়ে প্রদর্শনী করা হয়। এর আগে ওয়ালটন লালমনিরহাট জোনের কর্মকর্তাগন বৃক্ষরোপণ ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

ভেড়ামারা কাস্টমসে রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম এর ‘ঘুষ সাম্রাজ্য’: জিম্মি ব্যবসায়ী ও সাধারণ মানুষ

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন

প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত