ইবিতে তরকারির ঝোল গায়ে লাগায় ছাত্রদের মধ্যে মারামারি
হোটেলে গায়ে তরকারির ঝোল পড়াকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) সিনিয়র-জুনিয়র মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার(১৭ মে) জুম্মা’র নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল সংলগ্ন খাবারের দোকানটিকে দুপুরের খাবার খেতে বসেন সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থী বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মারুফ হোসেন জারিফ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী, ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জুবায়ের হোসেন রনি, সিয়াম আহমেদ সিফাতসহ কয়েকজন। সিয়াম তরকারি নেয়ার সময় জারিফের শরীরে ঝোল পড়লে তাদের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। এসময় রনি এগিয়ে এলে জারিফের সাথে তার নতুন করে বাকবিতন্ডা শুরু হয়। এসময় তারা একে অপরকে হুমকি দিতে থাকে যা পরবর্তীতে জিয়া মোড়ে গিয়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।মারামারিতে ইবি ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী তাসিন আজাদ, সহসভাপতি শিমুল খান, রনি, জারিফ ছাড়াও বঙ্গবন্ধু ও সাদ্দাম হোসেন হলের নেতাকর্মীদের দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, জুবায়ের হোসেন রনি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রতন রায়ের অনুসারী অপরদিকে মারুফ হোসেন জারিফ আরেক সহ-সভাপতি শিমুল খানের অনুসারী।মারুফ হোসেন জারিফ বলেন, নামাজ পড়ে যখন খেতে বসলাম তখন পাশে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী ছিল, তরকারির ঝোল পড়লে আমি বলি সিনিয়রদের গায়ে ঝোল পড়লে একটু সরি টরি বলতে হয় জানো না। সে তখন সরি বললেও পাশ থেকে রনি এসে খেপে যায়। মারার জন্য উদ্যত হয় তখন সিনিয়র হিসেবে আমিও বাসন নিয়ে তার দিকে এগিয়ে যাই। ও তখন মা বাবা নিয়ে গালি দেয়।শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, এ বিষয়ে আমি কিছু শুনি নি। তবে বিষয়টি দুঃখজনক ব্যাক্তিগত বিষয়ে মারামারির দায় সংগঠন নিবে না।এ বিষয়ে সহকারী প্রক্টর প্রভাষক মোঃ ইয়ামিন মাসুম বলেন, ক্যাম্পাসে অনেক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটে যা আমাদের নজরে পড়ে না। আপনাদের নজরে যেহেতু পড়েছে। সুতরাং দু’পক্ষের কোনো এক পক্ষ অভিযোগ পত্র দায়ের করলে প্রশাসন থেকে ব্যবস্থা নিতে পারে।
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের