স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে হবু ভেটেরিনারিয়ানরা
২০১৯ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভর্তি হলাম অনেকটা মনের বিরুদ্ধে জোর করে। এরপর কেটে গেছে অনেকটা সময়। হয়েছে নতুন কিছু বন্ধু, নতুন পরিবেশে আস্তে আস্তে মানিয়েও নিয়েছি। ধীরে ধীরে ডাক্তার হওয়ার স্বপ্নটা আবার জেগে উঠেছে। সেই স্বপ্নপূরণের পথে এবার এগিয়ে গেলাম আরো একধাপ। সম্প্রতি আমাদের ব্যাচের ১০০ জন শিক্ষার্থীকে সার্জিক্যাল কিট বক্স দেওয়া হয়। ছুরি, কাঁচি, স্টেথোস্কোপময় জীবনে এবার এলো পূর্ণতা। আর একটু একটু করে এগিয়ে যাওয়া একজন ভেটেরিনারি ডাক্তার হওয়ার পথে। এইতো আর একটা সেমিস্টার। তারপর নামের শুরুতে লেখা হবে ডাক্তার। বহু আগেই ক্লিনিকাল সাব্জেক্টের ক্লাস শুরু হয়েছে। এবার সার্জিক্যাল কিট বক্স দেওয়া হলো বাড়তি অনুশীলন করে নিজেকে আরো দক্ষ করে তোলার জন্য।
শেকৃবির সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের উদ্যোগে এএসভিএম ৮ম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে নতুন কিট ব্যাগ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া। সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাশেদুল ইসলামের সভাপতিত্বে কিট বক্স বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম, একমি ফার্মাসিউটিক্যালসের ভেটেরিনারি ডিভিশনের হেড অব সেলস মো. আফতাব আলি । এছাড়াও ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ৮ম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া বলেন, আমরা শুধু শিক্ষার্থীদের একটি ভিত্তি প্রদান করি। সেই ভিত্তির উপর শক্তভাবে দাঁড়াতে, নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে চেষ্টা নিজেকেই করতে হবে। আর এই বাড়তি চেষ্টায় সহায়ক হবে সার্জিক্যাল কিট বক্সটি। শিক্ষার্থীরা সময়ের সদ্ব্যবহার করে সফলতার শিখরে পৌঁছে গর্বিত ভেটেরিনারিয়ান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সার্জিক্যাল কিট বক্স পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। সৃজন সাহা নামের এক শিক্ষার্থী বলেন, আর কয়েকটা সেমিস্টার পরেই আমাদের ডিগ্রি সম্পন্ন হয়ে যাবে। তাই এখন থেকে মাঠপর্যায়ে যত চর্চা করতে পারব, তত দক্ষ হয়ে উঠতে পারব। আশা করি, এই কিট বক্স আমাদেরকে একজন মানসম্পন্ন ডাক্তার হিসেবে তৈরি করতে সহায়ক হবে।
নাইম নামের আরেক শিক্ষার্থী বলেন, কিট বক্স পাওয়ার পর থেকে ডাক্তার ডাক্তার ভাব চলে আসছে। তবে দেরিতে হলেও এই কিটবক্স পেয়ে খুব ভালো লাগছে। সবার কাছে দোয়া চাই। এছাড়াও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বলেন,অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আমাদেরও পরবর্তী ব্যাচ থেকে লেভেল ৩ তে সার্জিক্যাল কিটবক্স দেয়ার জোর দাবি জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা