ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

হাইকোর্টে প্রার্থীতা ফেরত পেলেন গাজীপুরের চেয়ারম্যান প্রার্থী দূর্জয়


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ৪:৫৩

আচরণ বিধি ভঙ্গের ঘটনায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেয়া রায়কে স্থগিত করেছে উচ্চ আদালত। এতে প্রার্থীতা ফেরত ফেলেন জামিল হাসান দূর্জয়। 

১৯ মে রোববার দুপুরে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি আখতারুজ্জামানের যৌথ বেঞ্চ নির্বাচন কমিশনের রায়কে স্থগিত করে দেয়। জামিল হাসান দূর্জয়ের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আশরাফ আলী। আর নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নিয়েছেন একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। 

শুনানি শেষে অ্যাডভোকেট আশরাফ আলী গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছিল গেল বৃহস্পতিবার। আজকে রিট পিটিশনের শুনানি শেষে বিজ্ঞ বিচারপতিগণ নির্বাচন কমিশনের রায় স্থগিত করে দেয়। যার ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামিল হাসান দূর্জয়ের নির্বাচনে অংশ নেওয়ার আর কোন বাধা রইল না।

এদিকে প্রার্থিতা ফেরত পাওয়ার খবরে গাজীপুরে শ্রীপুরের বিভিন্ন ইউনিয়নে তার কর্মীরা নির্বাচনী প্রচারের বানায় নেমে যায়। 

আজ মধ্যরাতেই শেষ হচ্ছে দ্বিতীয় ধাপে নির্বাচনী প্রচারণা। আগামী ২১ মে ভোট হওয়ার কথা রয়েছে দ্বিতীয় ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচনের। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত