কুষ্টিয়ায় প্রামাণ্যচিত্র ‘ড. নূরুন নবী, আজীবন মুক্তিযোদ্ধা’ প্রদর্শিত
একুশে পদকপ্রাপ্ত লেখক, যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর বর্ণাঢ্য ও সংগ্রামমুখর জীবনের ওপর ভিত্তি করে নাদিম ইকবাল নির্মিত প্রামাণ্যচিত্র ‘ড. নুরুন নবী, আজীবন মুক্তিযোদ্ধা’র প্রদর্শনী হয়েছে। ১৮ মে শনিবার সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাসিব ড্রিমস কলেজে প্রদর্শণী করা হয়। এসময় স্বাগত বক্তব্য দেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ওমর আলী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। আমরা তাদেরকে একাত্তরের অজানা কিছু তথ্য জানাতে এসেছি। এই প্রামাণ্যচিত্র দেখে আমাদের প্রজন্ম জানতে পারবে একাত্তরে পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের ইতিহাস।
এসময় হাসিব ড্রিমস কলেজের অধ্যক্ষ মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মেজর (অব:) ড. নূরুল আমিন হেলাল বলেন, মুক্তিযুদ্ধে যাঁরা রণাঙ্গনে লড়াই করেছেন, তাদের কথা প্রজন্মকে জানানো আমাদের দায়িত্ব। বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো, সেটা প্রজন্ম যত বেশি জানতে পারবে, তাদের ভেতরে দেশপ্রেম ততো বেশি জাগ্রত হবে। প্রজন্ম গড়তে মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস আরও বেশি বেশি প্রচার করতে হবে।
প্রামাণ্যচিত্র দেখে জানা যায়, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা ঠেকাতে শাহবাগে ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি ড. নূরুন নবীর নেতৃত্বে ছাত্ররা ব্যারিকেড দেয়। ব্যারিকেডকালে কিভাবে পাকিস্তানী সেনাবাহিনীর অবিরাম গুলিবর্ষণের সময় অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান, তারপর কিভাবে নিজ জেলা টাঙ্গাইলে ফিরে যুদ্ধে যোগ দেন, বিস্তারিত তুলে ধরা হয়। মুক্তিযুদ্ধের সময় ড. নূরুন নবী ভারতীয় সেনাবাহিনীর সাথে আস্থার সম্পর্ক স্থাপন, ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করে যুদ্ধ জয়ের কৌশল নির্ধারণ, ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে যমুনা নদী পথে টাঙ্গাইলে নিয়ে এসে মুক্তিবাহিনীর সদস্যদের নিয়ে যুদ্ধ পরিচালনা, ডিসেম্বরে ভারতীয় ছত্রীসেনাদের টাঙ্গাইলে অবতরণের মাধ্যমে টাঙ্গাইল মুক্ত করে কিভাবে ঢাকার পথে অগ্রসর হয়, রণাঙ্গনের অজানা বিভিন্ন ঘটনা নিয়ে উক্ত প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে।
প্রদর্শনী শেষে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার সকল স্কুল-কলেজে ‘ড. নূরুন নবী, আজীবন মুক্তিযোদ্ধা’ প্রদর্শনের অনুমতি দিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন। এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম উক্ত প্রদর্শনীর আয়োজন করে ।
Sunny / Sunny
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ