রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন শেষ হাসি হাসবেন হাবিব
আগামী মঙ্গলবার (২১ মে) রূপগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট। এখানে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্ধন্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ভোটের মাঠে রয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে দোয়াত কলম প্রতীক নিয়ে হাবিবুর রহমান হাবিব ও আনারস প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন আবু হোসেন ভূঁইয়া রানু। এ দুজনের মধ্যে ভোটের মাঠে এগিয়ে রয়েছেন হাবিব। ভোটারদের জরিপে হাবিবই হাসবেন শেষ হাসি।
ভোটারদের মতে, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর নেতৃত্বে গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ পরিশ্রমের অংশীদার হয়েছেন আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব। এসকল কারণে ভোটাররা হাবিবে আস্থা রাখবেন বলে স্থানীয়দের অভিমত। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আবু হোসেন ভুইয়ার ব্যপক ভরাডুবি শঙ্কায় তিনি প্রচারণা করতে মাঠে নামছেন না।
এসময় হাবিবুর রহমান হাবিব বলেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর নেতৃত্বে আমি রূপগঞ্জকে আরো এগিয়ে নিতে চাই। আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে কিশোরগ্যাং ও মাদক নিমূল করবো।
রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লী ইসলাম বলেন, আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এখানে ৩ লাখ ৯০ হাজার ৬০৭ জন ভোটার। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৫৪ ও পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৫১ জন ও হিজরা ২ জন। শান্তিপুর্ণ ভাবে এবং উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করবেন। আইনশৃংখলা রক্ষায় বিপুল পরিমাণ আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত