উলিপুরে খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে মাঠ দিবস পালিত
কুড়িগ্রামের উলিপুরে 'খামারি' মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের (জনকরাজ) প্রদর্শনী ও পানি সাশ্রয়ী ও সেচ প্রযুক্তি AWB প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস পালিত হয়েছে।
রবিবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার ধরনিবাড়ি ইউনিয়নে বামনেরহাট মধুপুর ব্লকে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে মাঠ দিবস পালন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অতিরিক্ত কৃষি অফিসার আফরোজা পারভীন রিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রাম এর উপ-পরিচালক কৃষিবিদ জনাব আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ উপ-পরিচালক (উদ্যান) এ,কে,এম মুবিনুজ্জামান চৌধুরী, কৃষিবিদ রিয়াজুল হক, কৃষিবিদ আসাদুজ্জামান খান, খালেদা খাতুন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, শাহাজাহান আলী, হামিদুর রহমান মধুপুর ব্লক।
জানা যায়, এন্ড্রোয়েড মোবাইল ফোনে গুগল প্লে ষ্টোরে গিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কৃষি মন্ত্রণালয় এর খামারি অ্যাপের ভিতরে খামারি ফসল উৎপাদন পরামর্শক এর মধ্যে সার সুপারিশ, ক্রপ জোনিং ও শস্য বিন্যাস বিষয় গুলোর মধ্যে যে কোন বিষয়ে কৃষকেরা বিনামূল্যে পরামর্শ নিতে পারবেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied