রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধ চলছে
রাঙামাটির লংগদুতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী ও এক সমর্থককে গুলি করে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ডাকা অর্ধদিবস অবরোধ চলছে। সোমবার (২০ মে) সকাল ৬টা থেকে ইউপিডিএফের অবরোধ শুরু হয়।
অবরোধের প্রভাবে রাঙামাটি-চট্টগ্রাম ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধ সমর্থনে রাঙামাটি শহরে কোনো ধরনের পিকেটিং চোখে না পড়লেও রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি, ঘিলাছড়ি এলাকায় ইউপিডিএফ কর্মীরা অবস্থান নিয়ে রাস্তায় গাছ জ্বালিয়ে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছে। এসময় রাস্তায় কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। তবে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৮ মে) সকালে লংগদুতে একদল সশস্ত্র সন্ত্রাসী সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় ইউপিডিএফ সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে সংগঠনটির নেতারা এই অভিযোগ অস্বীকার করে এটি ইউপিডিএফের অভ্যন্তরীণ দ্বন্দের বহিঃপ্রকাশ বলে পাল্টা অভিযোগ করেছে।
এমএসএম / এমএসএম
নওগাঁয় বাসচালককে মারধরের অভিযোগ; বাস চলাচল বন্ধ করে দিল শ্রমিকরা
নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বার বার ভেঙে পড়ছে যাদুকাটা ব্রীজের গার্ডার
ধামরাইয়ে অবৈধ দেড় লাখ টাকার তামাক পণ্য ধ্বংস
অসহায় দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন গাসিক প্রশাসক
রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে
সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার
কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা, সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার
বিরামপুরে স্বর্ণ ডাকাতির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
নোয়াখালীর কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন
“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে টুঙ্গিপাড়ায় ভূমিসেবা মেলা
মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে হবে মীর মোহাম্মদ হেলাল