ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

র‍্যাব হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ১১:৪৪

কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাব ক্যাম্পে নারীর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ফাহিম ফয়সালকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।রোববার র‍্যাব হেডকোয়ার্টার থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। আজ থেকে আদেশটি কার্যকর হবে।  

এ বিষয়ে র‍্যাব-১৪ ক্যাম্প কমান্ডার মো. ফাহিম ফয়সালের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমার বিরুদ্ধে আপনারা অনেক কিছুই লিখেছেন। আর এখন আমাকে ক্যাম্পের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।প্রসঙ্গত,গত বৃহস্পতিবার রাতে র‍্যাবের ভৈরব ক্যাম্পে সুরাইয়া খাতুন (৫২) নামের এক নারী আসামির মৃত্যু হয়। জানা যায়, তিনি তার পুত্রবধূ রেখা আক্তার হত্যা মামলার আসামি ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। র‍্যাব হেফাজতে মৃত্যুর দুদিনের মাথায় ওই ক্যাম্পের কমান্ডারকে বদলি করা হলো। 

রেখা আক্তার হত্যা মামলার আসামি ছিলেন এই সুরাইয়া খাতুন ও তার স্বামী আজিজুল ইসলাম। এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই নাজমুল হাসান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই আসামিকে নান্দাইল মডেল থানায় ডেকে নেন এসআই নাজমুল। সেখানে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কিছুক্ষণ পরে তাদের ছেড়ে দেন। 

থানার সামনে আসতেই র‍্যাবের একটি দল সুরাইয়াকে আটক করে ভৈরব ক্যাম্পে নিয়ে যায়। এরপর শুক্রবার সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া খাতুনকে মৃত ঘোষণা করে। 

এ মৃত্যুর ঘটনায় সুরাইয়া খাতুনের স্বামী আজিজুল ইসলাম র‍্যাবের হেফাজতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। 

এমএসএম / এমএসএম

নওগাঁয় বাসচালককে মারধরের অভিযোগ; বাস চলাচল বন্ধ করে দিল শ্রমিকরা

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বার বার ভেঙে পড়ছে যাদুকাটা ব্রীজের গার্ডার

ধামরাইয়ে অবৈধ দেড় লাখ টাকার তামাক পণ্য ধ্বংস

অসহায় দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন গাসিক প্রশাসক

রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে

সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা, সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার

বিরামপুরে স্বর্ণ ডাকাতির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন

“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে টুঙ্গিপাড়ায় ভূমিসেবা মেলা

মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে হবে মীর মোহাম্মদ হেলাল

রাঙ্গুনিয়ায় শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন