ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ১:১৫

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৮ম ব্যাচের (লেভেল ৫, সেমিস্টার ১) শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল  এন্ড অবস্টেট্রিক্যাল কিটবক্স  বিতরণ করা হয়েছে।

রবিবার(১৯ই মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনে এএসভিএম অনুষদের সম্মেলন কক্ষে কিটবক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগ।সার্জিক্যাল  এন্ড অবস্টেট্রিক্যাল কিটবক্স বিতরণ ২০২৪' শীর্ষক অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ৮ম ব্যাচের মোট ১০০ জন শিক্ষার্থীর মাঝে কিটবক্স বিতরণ করা হয়।

সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল ও একমি ফার্মাসিউটিক্যালসের  মার্কেটিং বিভাগের প্রধান মো. আফতাব আলি। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং এএসভিএম অনুষদের ডীন অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের পরিচালকগণ, এএসভিএম অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষকগণ ও ৮ম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইঁয়া বলেন, আমরা শুধু শিক্ষার্থীদের একটি ভিত্তি প্রদান করি। সেই ভিত্তির উপর শক্তভাবে দাঁড়াতে, নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে চেষ্টা নিজেকেই করতে হবে। আর এই বাড়তি চেষ্টায় সহায়ক হবে সার্জিক্যাল কিট বক্সটি। শিক্ষার্থীরা সময়ের সদ্ব্যবহার করে সফলতার শিখরে পৌঁছে গর্বিত ভেটেরিনারিয়ান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু