ধামইরহাটে শিশু বান্ধব বাজেট বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
ধামইরহাটে শিশু বান্ধব বাজেট বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শিশু ও যুব ফোরাম পি এফ এ এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র সহযোগিতায় বৃহঃবার বেলা ১১ টায় ১ নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন ধামইরহাট ইউনিয়ন যুব ফোরামের সভাপতি মাস্তুরা পারভিন। শিশু ও যুবদের অধিকার তুলে ধরে বক্তব্য প্রদান করেন ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক এসসি আলবার্ট সরেন, হরিতকি ডাঙ্গা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোছাঃ কুলছুম, রামরামপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আসুরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন,জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইরা, ইপি সদস্যবৃন্দ এবং গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ। সংলাপে শিশুরা তাদের অধিকার ও কিছু দাবি তুলে ধরেন। তন্মধ্যে ধামইরহাট ইউনিয়নে শিশু সুরক্ষা কমিটি শক্তিশালী করন, শিশু কর্ণার স্থাপন, ব্যবহার এবং ব্যবস্থাপনা, বাল্যবিবাহ ও শিশু শ্রম বন্ধে মাইকিং ও সংবাদপত্রে প্রচার, শিশুদের জন্য আলাদা তথ্যভাণ্ডার, শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণ ইত্যাদি দাবি তুলে ধরা হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত