ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ৪:২৮

সারাদেশে একযোগে আজ ২য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কুড়িগ্রামের উলিপুরে ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।সোমবার দিনভর ভোট কেন্দ্র গুলোতে পুলিশ পাহারায় নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। উপজেলায় মোট ১৫১টি কেন্দ্রের মধ্যে দুর্গম চরাঞ্চলে অবস্থিত ২৪টি কেন্দ্র রয়েছে। কেন্দ্র গুলোতে ব্যালট বাক্স,ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী উপকরণ পাঠানো শুরু হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও  নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছে। এছাড়াও ঝুকিপূর্ণ কেন্দ্র সমুহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ লক্ষে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ১৫১টি ভোট কেন্দ্রে ৮৭১টি ভোট কক্ষের জন্য ১৫১ জন প্রিজাইডিং অফিসার, ৮৭১জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৭৪২ জন পোলিং অফিসার নিয়োগ দান পূর্বক তাদের স্ব-স্ব ভোট কেন্দ্রে প্রেরন করা হয়েছে। এসব কেন্দ্রে ১ লক্ষ ৭৫ হাজার ১৩ জন পুরুষ, ১ লক্ষ ৭৭ হাজার ৭৬৭ জন মহিলা মিলে মোট ৩ লক্ষ ৫২ হাজার ৭৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

২য় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী রয়েছন ১১ জন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গোলাম হোসেন মন্টু মটর সাইকেল প্রতিক, আহসান হাবীব রানা দোয়াত কলম প্রতিক, মো. আল মামুন সবুজ কাপ প্রিস প্রতিক, সাজাদুর রহমান তালুকদার সাজু আনারস প্রতিক ও কফিল উদ্দিন ঘোরা প্রতিক।
ভাইস চেয়ারম্যান পদে আবু সাঈদ সরকার টিয়া পাখি প্রতিক, আজাহার আলী রাজা টিউবওয়েল প্রতিক। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান রিপা বেগম হাঁস প্রতিক, মতি শিউলী কলস প্রতিক ও মুসতারি রহমান চন্দনা ফুটবল প্রতিক নিয়ে লড়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার এরসাদুল হক মিয়া জানান, ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  এছাড়া উপজেলার সকল কেন্দ্রে নির্বাচনি উপকরণ সঠিক ভাবে পৌঁছানো শুরু হয়েছে। আশা করি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারবো বলে জানান তিনি। 
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে প্রতি কেন্দ্রে ২টি অস্ত্রসহ আনছার ও ২ জন করে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণ উপলক্ষে পুলিশ ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছেন বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক কাজ করবেন। উপজেলায় সার্বক্ষণিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তব্যরত থাকবেন বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির