ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

পিডিবির ভুতুড়ে বিল কর্মকান্ডে অতিষ্ঠ গ্রাহকরা:মাসের ব্যবধানে লাখ টাকা গড়মিল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ৪:৫২

চট্টগ্রামের কর্ণফুলীতে এপ্রিল মাসের বিদ্যুৎ অফিস থেকে প্রদত্ত বিদ্যুৎ বিল উপজেলার প্রায় সকল গ্রাহকদের মাঝে চরমক্ষোভ দেখা দিয়েছে।বিদ্যুতের অতিরিক্ত বিলের কারণে বিদ্যুৎ অফিসের প্রতি  অবিশ্বাস জন্ম নিয়েছে গ্রাহকদের। একমাসের ব্যবধানে কয়েক লাখ টাকা গড়মিলের খবরও পাওয়া গেছে। 

উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযোগ করে গ্রাহকরা জানান, বিগত মার্চ মাসের বিদ্যুৎ বিলের তুলনায় এপ্রিল মাসের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি, আগে যাদের বিল গড়ে ২ হাজার ৫'শ থেকে ৬'শ টাকা আসত সেখানে মার্চ মাসের সেই বিল পরিণত হয়েছে সাড়ে ২৫ থেকে ৩০হাজার টাকা কিংবা তারও বেশি। গ্রাহকদের অভিযোগ,বিদ্যুৎ বিভাগ পরিকল্পিতভাবে অতিরিক্ত বিল করছেন। তাদের দাবি গড়ে ১৫ থেকে ২০ শতাংশ বেশি বিল করছেন। 

কর্ণফুলীর শিকলবাহা সিডিএরটেক এলাকার পিডিপির গ্রাহক মোহাম্মদ বদিউল আলম। যিনি পেশায় একজন মুদির দোকানি, তিনি বলেন আমার দোকানে ২টা ফ্রিজ,পাঁচ টা লাইট ও একটি ফ্যান নিয়মিত ব্যাবহার করে ফেব্রুয়ারি মাসের বিল ১১৫৯টাকা, মার্চ মাসের বিল দিয়েছে ১২৮২টাকা এবং এপ্রিল মাসের বিল দিয়েছে ১২৯০৭ টাকা একই রকম বিল দেখিয়েছে আমার বাড়ির মিটারে প্রতিমাসে বিল আসে দুই থেকে আড়াই হাজার টাকা কিন্তু এপ্রিল মাসে দেখিয়েছে ৩৫ হাজার টাকা। এখন আমার প্রশ্ন আমি এই দুই তিন মাসে বাড়তি কিছুই ব্যবহার করি নাই তাহলে দুই তিন মাসের ব্যবধানে এত বিল আসার কারণ কি? আমি এবিষয়ে গতকালকে বিদ্যুৎ অফিসে  অভিযোগ দিয়েছি।

শুধু বদিউল আলম নয় তার পাশের বাড়িতেও হয়েছে এই কান্ড তাদের মার্চ মাসের বিদ্যুৎ বিল দেখিয়েছে ২৪৫৩টাকা তার এক মাস ব্যবধানে এপ্রিল মাসের বিল দেখাচ্ছে ২৬৭৯৬টাকা এমন অবস্থায়  পিডিপির কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। 

অভিযোগ ওঠেছে শুধু শিকলবাহা নয় পুরো কর্ণফুলীর পাঁচ ইউপি জুড়ে চলছে পিডিপির এমন ভুতুড়ে বিদ্যুৎ বিল কার্যক্রম। এমন ভুতুড়ে পিডিপির বিদ্যুৎ বিল কর্মকান্ডে প্রায় অতিষ্ঠ গ্রাহকরা ক্ষোভ জানাচ্ছেন বিদ্যুৎ অফিসের প্রতি।

গত ২০ এপ্রিল কর্ণফুলী উপজেলায় মোহাম্মদ তাহের সওদাগর নামে এক গ্রাহকের মুদি দোকানে মার্চ মাসের বিদ্যুৎ বিল দেখেছিলেন ৬ লাখ ৩৫ হাজার ৭৩১ টাকা। যদিও এর আগের মাসে ফেব্রুয়ারিতে তার বিদ্যুৎ বিল ছিল মাত্র ১ হাজার ৫১ টাকা। তবে চলতি বছরের মার্চে এটি দাঁড়িয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭৩১ টাকায়। পরে গ্রাহক পিডিপির অফিসে অভিযোগ করলে একদিন পরে তা সংশোধন করে এক মাসের বিদ্যুৎ বিল দেয়া হয় মাত্র ৯৫ টাকা। অবশ্যই এবিষয়ে পিডিপির কর্মকর্তারা বলেছিলেন ডিজিট ভুল করে ভুলবশত উনার বিলটি তৈরি করেছিলো, পরে আমরা এটি সংশোধন করে দেয়া হলেও অন্যান্য অনেকের বিল সংশোধন করা হয়নি।

এবিষয়ে মইজ্জ্যারটেক পিডিপি অফিসের কর্মকর্তা উপ-বিভাগীয় প্রকৌশলী প্রণয় আচার্যের মুঠোফোনে একাধিক বার কল দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

এলাসিন শামসুল হক সেতুর স্থায়ীভাবে টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

রায়গঞ্জে একাধিক দায়িত্বে ব্যস্ত ইউএনও, থমকে ভূমি সেবা কার্যক্রম

জমির ভাগ বাটোয়ারার সূত্র; সকল জমি পাওয়ার আশাই ভাগনের পরিকল্পনা

জমির ভাগ বাটোয়ারার সূত্র; সকল জমি পাওয়ার আশাই ভাগনের পরিকল্পনা

কুমিল্লায় তনু হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে

রাজারহাট-আনন্দবাজার সড়কের কাজ বন্ধ, চরম ভোগান্তিতে ৩০ হাজার মানুষ

৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ নারী, এলাকায় চাঞ্চল্য

ধুনটের চৌকিবাড়ীতে উন্নয়ন ও জনসেবায় আস্থার প্রতীক চেয়ারম্যান পুটু

রাজস্থলীতে আন্তজার্তিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার ঘর ঠাই স্বপ্ন পূরণ

নন্দীগ্রামে অবৈধ ভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অপরাধে জরিমানা

খোলা আকাশের নিচে চিকিৎসা বর্জ্য, বিষাক্ত ধোঁয়ায় পাঁচ বছর ধরে অতিষ্ঠ সোনাইমুড়ী

মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়