ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পাথরঘাটার ইউপি সদস্য ও শীর্ষসন্ত্রাসী তাপসসহ ১৩ নামে দুদকে অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৫-২০২৪ বিকাল ৫:২২

বরগুনার পাথরঘাটা উপজেলার ৬ নং কাকচিরা ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি নেতা ফারুক হোসেন সেন্টু এবং ওই অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জহির আলীম তাপসের নামে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছে স্থানীয় ভুক্তভোগীরা। দুদকে দেয়া অভিযোগ পর্যবেক্ষণ করে দেখা যায় জহির আলীম তাপস স্থানীয় একটি ওয়াকফ স্টেটের বহু কৃষি জমি দখল করছে। এমন অভিযোগকে গুরুত্ব দিয়ে কাকচিড়া ইউনিয়নের ওই সদস্য ও পাথরঘাটার শীর্ষসন্ত্রাসী তাপসসহ ১৩ জনার নামে দুদকে অভিযোগ জমা দিয়েছে হাজী তমিজউদদীন আকন ওয়াকফ স্টেটের ওয়ারিশ ইদ্রিস হাওলাদার নামের এক লোক।

রূপধন ও নাচনা পাড়া মৌজায় ওই ওয়াকফ স্টেটের বহু কৃষি জমি বিক্রির অভিযোগ আছে সন্ত্রাসী তাপসের পিতা কাদের হাওলাদারের নামে। কাদের সুদখোর কাবুলিওয়ালা হিসেবে পাথরঘাটার কাকচিরা ইউনিয়নে পরিচিত। তিনি নাচনা পাড়া মোবারক খানের ছেলে মাওলানা শহিদুল ইসলামের কাছে জমি বিক্রি করছে। শহিদুল বর্তমান মোতাওয়াল্লী মামুনুর রশিদকে জানিয়েছেন শহিদুল কোন কাগজপত্র দেখাতে পারেনি তাই শহিদকে স্টেটের জমি ভোগ করতে দেব না। সেন্টু মেম্বার একটা খারাপ লোক ৫/৬টা বিয়ে করছে এবং তালাক দিয়েছে। সেন্টু বহু মানুষের জমির দলিল দেখিয়ে ব্যংক লোন নিয়েছে। এখন সেই দলিলের মালিককে ব্যংক খোঁজে টাকা আদায়ের চেষ্টা করে। কিন্তু ব্যাংকের দালাল সেন্টু মেম্বার থাকে ধরাছোঁয়ার বাইরে। 

দুদকে দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে সাবেক মোতাওয়াল্লী কাজী বাবুল এবং শিড়াজুল ইসলাম আকন উক্ত স্টেটের ওয়ারিশ বঞ্চিত করে ওয়াকফ এস্টেটেটের জমিজমা বিক্রি করে বহু অর্থসম্পদ আত্মসাৎ করছে। মোতাওয়াল্লী মামুনুর রশিদ দৈনিক সকালের সময়কে বলছেন বরগুনা জেলার হাজী তমিজউদদীন আকন ওয়াকফ এস্টেট ই সি নং ৪৫৯০ এর মোতাওয়াল্লীর দ্বায়িত্ব পাওয়ার পরেই ওই ষ্টেটের সাবেক মোতাওয়াল্লী কাজী বাবুল আহমের এবং শিড়াজুল ইসলাম আকন উক্ত স্টেটের ওয়ারিশ বঞ্চিত করে ওয়াকফ এস্টেটেটের জমিজমা বিক্রি করে নগদ অর্থসম্পদ আত্মসাৎ করছে। সাবেক এই দুই মোতাওয়াল্লীর সহযোগিতায় বহু লোক এই স্টেটের জমিতে অবৈধভাবে দোকান স্থাপন করছে এবং কৃষি জমি দখল করে রাখছে। স্টেটের জমি বিক্রি করে সাবেক মোতাওয়াল্লী শিড়াজুল ইসলাম বহু সম্পদের মালিক হয়েছে। আমি দ্বায়িত্ব নিয়ে চেষ্টা করছে স্টেটের ধ্বংস করা সম্পদ পূনঃরুদ্বার করতে। আমাকে স্বাভাবিক কার্যক্রমে বিগ্ন সৃষ্টি করছে স্থানীয় সন্ত্রাসী তাপস এবং তার সাঙ্গপাঙ্গরা। সেন্টু মেম্বার এবং এবং ওই স্টেটে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল আমদের স্টেটের প্লট চাচ্ছে। শিক্ষক কামালের ভাই নাকি ব্যারিস্টার। সে কোথাকার কোন ব্যারিষ্টার আমি ওই অঞ্চলে খোঁজ নিয়ে জেনুইন কোন ব্যারিষ্টারের সন্ধান পাইনি। মোতাওয়াল্লী মামুনুর রশিদ সকালে সময়কে মৌলিক অভিযোগে বলছেন শিক্ষক কামাল এবং স্থানীয় এক ছাগলের ডাক্তার আলমগীর আমার সামনাসামনি মিষ্টি কথা বলে, তারা পেছনে আমাদের স্টেটের ক্ষতি সাধন করে। এরা দখলবাজ, এরা সন্ত্রাসী তাপসের গ্রুপের লোকজন। এরা আওয়ামী লীগের পরিচয় দিয়ে এলাকায় মাস্তানী দলবাজি ও সকল কুকর্ম করে বেড়ায়।

সন্ত্রাসী তাপস ছাড়াও দুদকের অভিযোগ আরো ১২ জনের নাম আছে, (১) কাজী বাবুল আহমেদ (সাবেক মোতাওয়াল্লী) (২) শিড়াজুল ইসলাম আকন (সাবেক মোতাওয়াল্লী) (৩) জহির আলীম তাপস ৪০ পিতা- মৃত্যু আব্দুল কাদের হাওলাদার (৪) জাহাঙ্গীর, কৃষি জমি দখলকারী (৫) ফজলু,  কৃষি জমি দখলকারী (৬) ছালাম,  কৃষি জমি দখলকারী (৮) শাজাহান, পিতা- মৃত্যু ওয়াহাব খাঁ বসত বাড়ী দখলকারী (৯) মোস্তফা, কৃষি জমি দখলকারী (১০) সিদ্দিক, পিতা- নুরু পেদা বসত বাড়ি দখলকারী (১১) আবু পেদা, পিতা নুরু পেদা বসত বাড়ি দখলকারী (১২) নুরুল হক,  কৃষি জমি দখলকারী (১৩) ফারখ হোসেন সেন্টু, পিতা মৃতু গহুর।

অভিযোগের বিষয়টি পরবর্তী পদক্ষেপ কি সকালে সময় জানতে চেয়েছিলো দুর্নীতি দমন কমিশনে আইনজীবী খুরশিদ আলম খানের কাছে। দুদকের এই আইনজীবী বলছেন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সবরকম পদক্ষেপ নেবে সরকারের এই দপ্তর। তিনি বলছেন কমিশন সকল অভিযোগ পর্যবেক্ষণ করে এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়। অভিযুক্তদের সাথে মোবাইলে যোগাযোগ করে কাউকেই পাওয়া যায়নি। ইউপি সদস্য ফারুক হোসেন সেন্টু বলছেন তিনি জনসাধারণের সেবা করছেন, তার নামে এমন অভিযোগের ভিত্তি নাই।

এমএসএম / এমএসএম

নওগাঁয় বাসচালককে মারধরের অভিযোগ; বাস চলাচল বন্ধ করে দিল শ্রমিকরা

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বার বার ভেঙে পড়ছে যাদুকাটা ব্রীজের গার্ডার

ধামরাইয়ে অবৈধ দেড় লাখ টাকার তামাক পণ্য ধ্বংস

অসহায় দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন গাসিক প্রশাসক

রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে

সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা, সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার

বিরামপুরে স্বর্ণ ডাকাতির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন

“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে টুঙ্গিপাড়ায় ভূমিসেবা মেলা

মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে হবে মীর মোহাম্মদ হেলাল

রাঙ্গুনিয়ায় শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন