ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

নাচোলে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২০-৫-২০২৪ বিকাল ৫:৪৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নীলুফা সরকার।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নরোত্তম কুমার প্রমানিক,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর নূর  ,উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলম,মিল মালিক সমিতির সভাপতি শওকত আকবর মিলন,সেক্রেটারি মতিউর রহমান খোকন প্রমুখ।

নাচোল উপজেলায় চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ৭২৩ মেট্রিক টন ধান, ৪৫ টাকা কেজি দরে ৭৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল, এবং ৩৪টাকা কেজি দরে ১৪৬৬ মেট্রিক টন গম  সংগ্রহ করা হবে।আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন,চলতি মৌসুমে এই উপজেলার মোট ১২ জন  মিলার চাল দিবেন এবং নিবন্ধিত কৃষক কৃষি এ্যাপের মাধ্যমে বোরো ধান খাদ্য গুদামে দিতে পারবেন।

এমএসএম / এমএসএম

দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ