৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে উপকূলীয় নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে কোস্ট গার্ড
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে উপকূলীয় নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে কোস্ট গার্ড। সোমবার ২০ মে ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২১ মে ২০২৪ তারিখ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড গত ১৯ মে ২০২৪ তারিখ হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর জেলার সদর উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। এছাড়াও নদীর তীরবর্তী ও চর অঞ্চলে অবস্থিত কেন্দ্রসমূহে বাংলাদেশ কোস্ট গার্ড পর্যাপ্ত জনবল উচ্চ গতিসম্পন্ন টহল বোট ও জাহাজের মাধ্যমে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের এ কার্যক্রম নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
Sunny / Sunny
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ