ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা শুরু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৫-২০২৪ বিকাল ৫:৪১

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় আজ সোমবার (২০ মে, ২০২৪) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা-২০২৪।’

বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, কার্যনির্বাহী কমিটির সদস্য আঞ্জুমান আরা আকসির, সদস্য ও আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং দেশের দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শারমীন সুলতানা শিরিন সরাসরি অংশগ্রহণের সুযো পেয়েছেন।

উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো বনাম মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, তাবাসসুম সাদিয়া শাহজাহান বনাম মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ বনাম আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন এবং নীলাভা চৌধুরী বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম একে অপরের সঙ্গে লড়ছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ১১ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩০ মে পর্যন্ত। প্রতিযোগিতার খেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

Sunny / Sunny

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে