ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান নির্বাচিত দুর্জয় আর কালিয়াকৈরে সেলিম


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ১২:১৬

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামিল হাসান দুর্জয়। আর কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম আহম্মেদ।মঙ্গলবার রাত একটার দিকে এ ফলাফল ঘোষণা করেছেন, নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তারা। 

শ্রীপুর উপজেলা নির্বাচন: 

মঙ্গলবার সকাল থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১৪৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দী, মো: আব্দুল জলিল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।

জামিল হাসান দুর্জয় প্রয়াত আওয়ামী লীগ নেতা এড. রহমত আলীর ছেলে এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই। নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করার পর তিনি প্রচার শেষ হওয়ার দিন উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পান। তারপর তিনি কোন প্রচারণায় অংশ নিতে পারেননি।

ঘোষিত ফলাফল অনুযায়ী,শ্রীপুর উপজেলা  পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাসির মোড়ল। তিনি বই প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৫৩ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী মো: আহসান উল্লাহ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, শ্রীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সানজিদা রহমান। তিনি সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৯২৪ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী হালিমা খাতুন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮১৮ ভোট।


কালিয়াকৈর উপজেলা নির্বাচন: 

ঘোষিত ফলাফল অনুযায়ী, কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সেলিম আহম্মেদ মোটারসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩ হাজার ৯৬১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দী, বর্তমান উপজেলা পরিষদ চোরম্যান মো: কামাল উদ্দিন সিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৩০৪ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী,কালিয়াকৈর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো: মনোয়ার হোসেন। তিনি তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৪৬২ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী মো: রাজিব আহমেদ রাসেল বৈদতিক বাল্ব প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ১৪৯ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কালিয়াকৈর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসা: শরিফা আক্তার, তিনি হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৪৫৫ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী জায়দা নাসরিন  ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ১১০ ভোট।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত