দুর্গাপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান শরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান কাদের ও বানেছা
রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে শরিফুজ্জামান শরীফ ১৪ হাজার ৭৪১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। শরিফুজ্জামান শরীফ তার মটরসাইকেল প্রতিকে ভোট পেয়েছেন ৪২ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মজিদ সরদার ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ৩৭২ভোট।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিওউবওয়েল প্রতিকে আব্দুল কাদের মণ্ডল ৪ হাজার ৪৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৮২৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম ফিরোজ তালা প্রতিকে পেয়েছেন ৩০ হাজার ৩৫১ ভোট। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বানেছা বেগম ৫৬১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ফুটবল প্রতিকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৭৬৭ টি। তার নিকটতম প্রার্থী কোহিনুর বেগম কলস প্রতিকে পেয়েছেন ৩৩ হাজার ৩০৬ ভোট। মঙ্গলবার রাত পৌনে নয়টায় উপজেলা ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বেসরকারি ভাবে তাদের এই নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক।
মঙ্গলবার (২১ মে ) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকালে ভোট গ্রহন শুরুর আগে নওপাড়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন সহ মোট ৯ জন আহত হয়েছে। এঘটনা সহিংসতা এড়াতে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে ২৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
দুর্গাপুর উপজেলায় হালনাগাদ সহ এবারে মোট ভোটার ১ লাখ ৫৯ হাজার ৯৩৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ জন, নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ জন এবং হিজড়া ভোটার এক জন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ