ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান হলেন নাজিম উদ্দীন মুহুরী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ১:৫

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা চেয়ারম্যান পদে  ১৭ হাজার ৯৯৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নাজিম উদ্দীনের প্রতীক ছিল মোটরসাইকেল, আনারস ছিল ইরানের।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী মোটরসাইকেল প্রতীকে ৫৯ হাজার ১৬৫ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ (ইরান) আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৭৬৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীকে ৩২ হাজার ৮৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. সালামত উল্লাহ চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৮৬৭ ভোট। এছাড়া তালা প্রতীকে সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট এবং মো: নাজিম উদ্দিন সিদ্দিকী চশমা প্রতীকে পেয়েছে ১২ হাজার ১১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী শারমীন আকতার নুপুর ৫৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেবুন্নাহার মুক্তা পেয়েছেন ৪১ হাজার ৭৫ ভোট।

রাত ১২ টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোজাম্মেল হক চৌধুরী।

মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে কিছু ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বড় ধরনের সমস্যা হয়নি বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা।

এবার ফটিকছড়ি উপজেলা নির্বাচনে ১৪২ টি ভোটকেন্দ্র ১ হাজার ২টি বুথে ভোট গ্রহণ করা হয়। এ উপজেলায় মোট ২২ শতাংশ ভোট কাস্ট হয়।

যানা যায়,ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নাজিম উদ্দীন মুহুরী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশগ্রহণ করলেও বিজয়ী হতে পারেননি, তবে হাল ছেড়ে দেননি তিনি। বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাজিম উদ্দীন মুহুরী বলেন ফটিকছড়ির সর্বস্তরের মানুষ আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই ফটিকছড়ির সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক ফটিকছড়ি গড়ে তুলবো।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত