দুর্গাপুরে পরাজিত প্রার্থীর সমর্থকের দোকানে আগুন দিলো দুর্বৃত্তরা
রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুক্ষণ পরেই একটি মুদি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার ২১ (মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গোপালপুর বাজারে ঘটনাটি ঘটেছে।দুর্বৃত্তদের দেয়া আগুনের লেলিহানে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়েছে।
জানা যায়,ক্ষতিগ্রস্ত দোকানি উপজেলা গোপালপুর গ্রামের শহিদুল ইসলাম। তিনি পরাজিত প্রার্থী চেয়ারম্যান আব্দুল মজিদ সরদারের সমর্থক।
মুদি দোকানি শহিদুল জানান, দীর্ঘদিন ধরে গোপালপুর বাজারে ব্যবসা করে আসছিলেন তিনি। উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের পরাজিত প্রার্থীর একজন সমর্থক। ভোটের দিন সকালেই তাকে জয়ী প্রার্থীর সমর্থকরা ক্ষতি করার হুমকি ধামকি দেয়। পরে রাত ৮ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে নিজ বাড়ীতে চলে যান। পরবর্তীতে আধাঘন্টা পরে পথচারীরা দেখতে পান যে, দোকানে আগুন লেগেছে এবং প্রচন্ড ধোয়া বের হচ্ছে। পথচারীদের কাছে ঘটনার কথা শুনে দোকানি পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনে লেলিহান শিখা দেখতে পান। পরে দুর্গাপুর ফায়ার সার্ভিস কর্মীর সেখানে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে করলেও রক্ষা করা যায়নি কোন মালামাল।
দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিনুল ইসলাম জানান,দোকান ঘরটি সম্পুর্ণরুপে পুড়ে গিয়ে মালামাল ভস্মিভুত হয়েছে। তবে কিভাবে আগুনে সুত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দোকানটি পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে তদন্ত চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ