ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

উলিপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত সাজাদুর রহমান তালুকদার সাজু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ১:১০

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় ঘোষিত ফলাফলে ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৫১ টি। সব কেন্দ্রের ফলাফলে সাজাদুর রহমান তালুকদার সাজু (আনারস) ৫০ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু (মটর সাইকেল) ১৪ হাজার ৬৯৩ 

ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা (দোয়াত কলম) ৬ হাজার ৫৯৭ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. আল মামুন সবুজ (কাপ প্রিস) ২ হাজার ২০২ ভোট ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিন (ঘোড়া) পেয়েছেন ৬ হাজার ৬৭৮ ভোট। 

ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার (টিয়া পাখি) ৪৮ হাজার ৩৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাহার আলী রাজা (টিউবওয়েল) ২৮ হাজার ৪৩৩ ভোট পেয়েছেন। 

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী (কলস) ২৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসতারী রহমান চন্দনা (ফুটবল) ২৫ হাজার ৯৩০ ভোট ও রিপা বেগম (হাঁস) ২৩ হাজার ৮৪৮ ভোট পেয়েছেন। 

উল্লেখ্য, এ উপজেলায় একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন রয়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদী দ্বারা বেষ্টিত এ উপজেলায় ভোটার রয়েছে ৩ লাখ ৫২ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৫ হাজার ১৩ জন এবং নারী ১ লাখ ৭৭ হাজার ৭৮০ জন। ভোট কেন্দ্র ১৫১ টিতে ৮৭১ টি ভোটকক্ষে নির্বাচনের দায়িত্ব পালন করেন ১৫১ জন প্রিজাইডিং অফিসার, ৮০৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৭৪২ জন পোলিং অফিসার। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়া সাজাদুর রহমান তালুকদার সাজু বলেন, জনগণ আমাকে ভালোবেসে যে রায় দিয়েছেন সে রায় প্রকৃত রায়। জনগণের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। তিনি আরও বলেন, আমি জনগণের সেবা করে যাবো। জনগণ আমাকে এত ভালোবাসে তা কখন ভুলতে পারবোনা বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক