লামায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা জামাল দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সোলতানা নাজমা।
মঙ্গলবার (২১ মে) রাতে লামা উপজেলা পরিষদ হলরুমে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় ৪১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পেরে আমরা আনন্দিত। নির্বাচনে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। নির্বাচনের দিন দুপুরে লামার আজিজনগর একটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। এসময় তার সঙ্গে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে লামা উপজেলা গঠিত। এ উপজেলায় ভোটার সংখ্যা ৮২ হাজার ৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৭৬৪, মহিলা ৩৯ হাজার ২৩৯ ভোট। এর মধ্যে লামা পৌরসভায় ১৫ হাজার ২১১ জন, লামা সদর ইউনিয়নে ৬ হাজার ৪৮৩ জন, গজালিয়া ইউনিয়নে ৮ হাজার ২১৮ জন, সরই ইউনিয়নে ৭ হাজার ৭৫২ জন, ফাইতং ইউনিয়নে ৯ হাজার ৩৮৭ জন, ফাঁসিয়াখালী ইউনিয়নে ১৮ হাজার ৪৪৬ জন, রূপসীপাড়া ইউনিয়নে ৮ হাজার ৬১০ জন ও আজিজনগর ইউনিয়নে ৮ হাজার ১০৬ জন ভোটার রয়েছে।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য