ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আদাবরে ২২ দিনের শিশু হত্যাঃ গ্রেফতার ৩


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ৩:৫৯

মা কাঁদছে, কি দোষ ছিলো ২২ দিনের শিশুটির। শখ করে নাম রেখেছিলো কবির হোসেন। মা কেঁদে কেঁদে বলেন,আমি দশমাস ১০ দিন পেটে ধরে ছিলাম কিন্তু মানুষ নামে হিংস্ররা আমার সন্তানকে বাঁচতে দিলো না। আদাবর এলাকা জুড়ে এখন একটাই প্রশ্ন 'কি দোষ ছিলো ২২ দিনের শিশু কবির হোসেনের??মঙ্গলবার ২১ মে রাত ৯ টায় আদাবর এলাকায় নবোদয় হাউজিং বাজার সংলগ্ন মাঠের পাশে এই ঘটনা ঘটে। 

ঘটনা সূত্রে জানা যায়, অন্য ছোট ২ টি শিশুর মধ্যে খেলা কেন্দ্রীক ঝগড়া হলে, সেখানে হিরা নামে এক যুবক এসে নিহত  শিশুটির বোন মনিকে প্রথমে আঘাত করে। ঝগড়া মারামারি বাড়তে থাকলে ২২ দিনের শিশু কবির হোসেনকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে আসে তার মা মিতু আক্তার।  এসময় হিরা ও তার ৪ বোন নিহত শিশুর মায়ের উপর হামলা করে। উপর্যপুরি আঘাত ও কামড় দিয়ে নিহত কবির হোসেনের মা কে জর্জরিত করে। এসময় ২২ দিনের কবিরের মুখে ঘুষি মারে হিরা এবং মা মিতুর কোল থেকে ছিনিয়ে নিয়ে ২২ দিনের কবির হোসেনকে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এমন অভিযোগ করেন স্থানীয়রা।

শিশুটিকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলে গতকাল রাত ৩ টায় শিশুটি বাসায় মারা যায়। বর্তমানে নিহত শিশু কবির হোসেনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রয়েছে। এবিষয় আদাবর থানায় একটি মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান। 

নিহত শিশুর  মা মিতু আক্তার বলেন, ছোট ছোট ২ টি শিশু মারামারি করলে, তখন হিরা এসে আমাকে মারধর করে এবং আমার কোলো থাকা ২২ দিনের শিশুটিকে ঘুষি মারে, আমার গালে হিরার বোন কামড় দিয়ে ধরেন।
এরপর শিশুটিকে মাটিতে ফেলে দিলে শিশুটির নাক দিয়ে রক্ত বের হয় পরবর্তীতে আমরা রাতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আসি। রাত ৩ টায় শিশুটি মারা যায়। 
তিনি আরো বলে, আমাকে মারধর করেছে, আমার ১৬ বছরের মেয়েকে মারধর করেছে, আমার স্বামী সাত্তার কেও মারধর করে হিরা ও তার দলবল।

এবিষয় আবদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান সকালের সময়কে বলেন, এই ঘটনায় ৯ জন কে আসামি করে ভুক্তভোগী পরিবার মামলা করেছে, এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলাম, এই মামলায় যারা আসামি রয়েছে সবাইকেই গ্রেফতার করা হবে।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়